নিজের গল্প নিজেই বলবেন রিয়াজ
উপস্থাপনায় অনেক আগেই আত্মপ্রকাশ করলেও এবার একটু ভিন্ন ভাবেই ছোট পর্দায় আসছেন জনপ্রিয় নায়ক রিয়াজ । একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানে নিজের অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র, গান এবং পর্দার পেছনের গল্প থেকে শুরু করে দর্শকদের জানাবেন নায়ক রিয়াজ হয়ে ওঠার গল্প।
ভিন্ন কোন উপস্থাপক নয় নিজেই উপস্থাপক হয়ে বলবেন সেই গানগুলো সম্পর্কে এবং জানাবেন নিজের অভিনীত চলচ্চিত্রের পর্দার পেছনের না জানা গল্প, তৎকালীন উল্লেখযোগ্য ঘটনা এবং শুটিংয়ের অভিজ্ঞতার কথা ।

এ সম্পর্কে রিয়াজ বলেন, ভিন্ন ধরনের একটি আয়োজন এটি।একুশে টেলিভিশনকে ধন্যবাদ এ ধরনের অনুষ্ঠান তৈরির জন্য। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
ইতিমধ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে।
ফারহানা নিশো’র পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফাত তন্ময় এবং সোহেল রানা সবুজ । অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় ।
এএইচ
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো