নতুন ছবিতে ফেরদৌস-মৌসুমী
নতুন ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। ছবির নাম ‘লাল কাহই’। এটি পরিচালনা করবেন আবির খান।
জানা গেছে, এই ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করার কথা ছিল জয়া আহসানের। কিন্তু শিডিউল না মেলায় তিনি ছবিটি করছেন না। তাই জয়ার বদলে মৌসুমীকে নেয়া হয়েছে।
এদিকে ফেরদৌস জাগো নিউজকে বলেন, ‘লাল কাহই’ ছবিতে আমি কাজ করবো এটি চূড়ান্ত। তবে আমার বিপরীতে মৌসুমী থাকবে নাকি জয়া থাকবে সে বিষয়ে আমি সঠিক কিছু জানিনা।’
নির্মাতা আবির খান বলেন, ‘ফেরদৌস-মৌসুমী জুটি নিয়েই আগামী মে-জুন মাসে ছবির শুটিং করবো।’
ফেরদৌস-মৌসুমী জুটি বেঁধে অনেকগুলো সুপারহিট ছবি উপহার দেন। এই জুটির ‘খাইরুন সুন্দরী’ ছবিটি আজও সেরা ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে অন্যতম।
এনই/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো