বিয়ে করলেন ঊর্মিলা
মডেল ও অভিনয়শিল্পী শ্রাবন্তী কর ঊর্মিলা বুধবার সন্ধ্যায় রাজধানীর সেনাকুঞ্জে জমকালো আয়োজনের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়লেন।বরের নাম জয়দ্বীপ সিনহা।
উর্মিলার বাগদান হয়েছিল গত বছরের ১৭ অক্টোবর। আর বুধবার সেনাকুঞ্জে যৌথভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলেন দুই পরিবারের সদস্যরা।
বিয়ের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। বিয়ের লগ্ন ছিল রাত ১০টায়। হিন্দু রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয় তাদের।
বিয়েতে দুই পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন তার সহকর্মী অভিনয় শিল্পীরাও। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, কায়েস চৌধুরী, হাসিন রওশন, স্পর্শিয়াসহ অনেকে।
এসআরজে
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো