ঢাকা মাতাতেন আসছেন রিচার্ড মার্কস
যুক্তরাষ্ট্রের আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপ ও রক গায়ক রিচার্ড মার্কস। দুনিয়াজোড়া তার খ্যাতি। দারুণ একটি খবর হলো, এই গায়ক ঢাকায় আসছেন!
সামাজিক যোগাযোগের মাধ্যমে ১১ মে তিনি নিজেই লিখেছেন, ‘প্রথমবারের মতো ঢাকায় গান করব। আমি দারুণ রোমাঞ্চিত!’ এই খবরে রোমাঞ্চিত ঢাকার শ্রোতারাও। দিন গুনছেন তারা, কবে আসবে ১৬ মে।
‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’ আয়োজন করছে ক্রেইনস। আয়োজক সূত্রে জানা গেছে, আজ সোমবার রিচার্ড মার্কসের ঢাকায় আসার কথা আছে। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এই কনসার্ট হবে।
রিচার্ড মার্কসের খুব জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে- ‘রাইট হিয়ার ওয়েটিং’, ‘হোল্ড অন টু দ্য নাইটস’, ‘এন্ডলেস সামার নাইটস’, ‘স্যাটিসফাইড’, ‘শুড হ্যাভ নোন বেটার’, ‘ডোন্ট মিন নাথিং’, ‘নাউ অ্যান্ড ফরএভার’, ‘অ্যাঞ্জেলিয়া’, ‘হ্যাজার্ড’, ‘চিলড্রেন অব দ্য নাইট’।
এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো