পূজার স্মৃতি নিয়ে তারকারা
চলছে হিন্দু সম্প্রদায়ের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মের তারকারা মেতেছেন এই উৎসবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার সাজে এবং শুভেচ্ছা জানাচ্ছেন অন্য ধর্মের তারকারাও। উৎসবের আমেজ পাওয়া যাচ্ছে সবখানে। আর তারকা মহলে এই উপলক্ষকে কেন্দ্র করে মিলেছে কয়েক দিনের ফুরসত। তাই আনন্দটা আরও বেশি।
পূজার নানা স্মৃতি নিয়ে শোবিজের জনপ্রিয় চার তারকা পূজার স্মৃতিচারণ করে একসঙ্গে আড্ডা দিয়েছেন মজার একটি অনুষ্ঠানে। যার নাম রাখা হয়েছে ‘শারদীয় শুভেচ্ছা’। অতিথি হিসেবে থাকছেন চিত্রনায়ক বাপ্পী, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ও কণ্ঠশিল্পী মৌটুসী পার্থ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস।
শারদীয় শুভেচ্ছা অনুষ্ঠানে কী থাকছে? জানতে চাইলে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘অতিথিদের ছোটবেলায় পূজা এবং এখনকার পূজা উদযাপন, প্রতিমা বিসর্জনের দিনে কি করে, প্যান্ড্যালে গিয়ে প্রতিমা দেখার অভিজ্ঞতা, পূজার কেনাকাটা, খাওয়া-দাওয়া; এই সবকিছু গল্পে-আড্ডায় ফুটিয়ে তোলা হয়েছে। সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেক অজানা কথা বলেছেন। যেটি দর্শকরা দেখলে অনেক আনন্দ পাবেন।’
শারদীয় শুভেচ্ছা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ। একুশে টিভিতে এই অনুষ্ঠানটি আগামীকাল (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টার প্রচার হবে।
এনই/এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ বিজয়-রাশমিকার তারকাবহুল প্রীতিভোজের প্রস্তুতি, গোপন অতিথি তালিকায় চমক
- ২ দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে নার্গিস ফাকরি, আতঙ্কে নির্ঘুম রাত
- ৩ এবার আরেক অভিনেতার পরকীয়া ও নির্যাতনের তথ্য ফাঁস করলেন স্ত্রী
- ৪ এবারের ঈদের ‘ইত্যাদি’তে নাচবেন যেসব দেশের নাগরিক
- ৫ ছেলেকে নিয়ে ওমরাহ পালনে গেলেন বর্ষা, যাননি অনন্ত