নতুন ছবিতে আসিফ ইমরোজ
‘সুপার হিরো সুপার হিরোইন’ খ্যাত তারকা আসিফ ইমরোজ নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, যার নাম ‘কাঁচা লঙ্কা’। আমি মহিলা ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মাণ করছেন ডা. ইলা।
গেল মাসেই ছবির শুটিং হয়েছে। সুন্দরবন, দোহার ও কুমিল্লা জেলার কয়েকটি লোকেশনে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে আবারো টানা ছবির শুটিং শুরু হবে, চলবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।
জাগো নিউজকে এমনটা জানান ‘দবীর সাহেবের সংসার’ ছবির এই অভিনেতা। আসিফ বলেন, ‘ছবিতে আমার চরিত্রটি অনেকটা গোয়েন্দার মতো। এর গল্পটি হচ্ছে রোমান্টিক-থ্রিলারধর্মী। নিজেকে মেলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে।’
‘কাঁচা লঙ্কা’ ছবিতে আসিফের বিপরীতে অভিনয় করছেন নবাগত অথৈ। আরও রয়েছেন রেবেকা। ইতোমধ্যে ‘কাঁচা লঙ্কা’র টিজার প্রকাশ হয়েছে বলে জানা গেছে।
আসিফ অভিনীত দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি রায়হান মুজিব পরিচালিত ‘ময়না পাখির সংসার’ এবং অন্যটি জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’। চলতি বছরই ছবি দুটি মুক্তির কথা রয়েছে।
এনই/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ড্রাইভারের সঙ্গে ডলি সায়ন্তনীর পরকীয়া, ডিভোর্স নিয়ে মুখ খুললেন রবি
- ২ মাসহ জাহের আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
- ৩ মাস্ক পরে লুকিয়ে তিথির বাসায় যেতেন আলভী, ফেসবুক পোস্টে তোলপাড়
- ৪ ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’, নায়িকা নূতনের আক্ষেপ
- ৫ জাহের আলভীর কথিত প্রেমিকা তিথির নামেও মামলা, আরও যারা আসামি