রকস্টার আসিফ
চলতি বছরের শুরুতে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে প্রকাশিত ‘আগুন’ শিরোনামের গানের ভিডিও দিয়েই আড়মোরা ভেঙেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যা প্রত্যাশিত ছিল তার লাখো লাখো ভক্তের। এরপর থেকে যেন একেরপর এক চমক দিয়েই যাচ্ছেন এ গায়ক। অন্যের গানে মডেল হওয়া, রোমান্টিক লুকে নিজের আত্মপ্রকাশ ইত্যাদি ইত্যাদি। আর গানের বৃষ্টি তো ঝড়িয়েই চলছেন। এ সবই পুরোনো গল্প।
বাংলা গানের যুবরাজের নতুন গল্প হলো, আবারও তিনি চমকাতে আসছেন সংগীতাঙ্গন এবং সব আসিফিয়ানদের। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে আসছে তার নতুন গানের ভিডিও। ‘নেই প্রযোজন’ শিরোনামের গানের ভিডিওতে যুবরাজ আসছেন প্রেমিক পাগল রকস্টারের ভূমিকায়।
‘আমার আর কিছু নেই প্রয়োজন/ তুমি ভালোই আছো জেনে গেছে মন’ এমন কথা মালায় গানটি সাজিয়েছেন গোলাম কবির রনি এবং সুর ও সংগীতায়জন করেছেন মীর মাসুম।
‘নেই প্রযোজন’ গানটির শুটিং হয়েছে উত্তরার ভিন্ন কিছু লোকেশনে। মৌমিতা বিশ্বাসের গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার (সিনেআর্ট প্রডাকশন)। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন কামরুল ইসলাম। গানের ভিডিওতে আসিফ আকবের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ডিএমএস থেকে প্রকাশিত এবছরের আলোচিত গান ‘কন্যারে’ এর মডেল সুস্মিতা সিনহাকে।
নিজের এ নতুন লুকে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেন, ‘এরকম কাজ এর আগে আর হয়নি। এরকম লুকেও দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিতে দর্শক আমার কিছু পাগলামী দেখতে পাবে। সত্যি কথা বলতে প্রেম বিচ্ছেদের পর একজন প্রেমিকের অবস্থা এবং তার কর্মকান্ডের প্রতিচ্ছবিই ফুটিয়ে তোলা হয়েছে গানটির ভিডিওতে। আশা করছি আমার ভক্তরা ইনজয় করবে গানটি।’
শিগগিরই গানটি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পবে।
এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো