ডুব নিয়ে সেলিব্রেটি লাউঞ্জে নিজের ব্যাখ্যা দিলেন শাওন
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ ‘সেলিব্রিটি লাউঞ্জ’-এ এবারে অতিথি হয়ে এসেছেন মেহের আফরোজ শাওন। তার সঙ্গে থাকবেন হুমায়ূন আহমেদের স্নেহধণ্য বন্ধু-গল্পকার শহিদ হোসেন। সংগীত পরিচালক, উপস্থাপক তানভীর তারেকের উপস্থাপনায় এবারের ‘সেলিব্রিটি লাউঞ্জে’ ছিল তাই ভিন্নধর্মী আলোচনা।
আড্ডায় উঠে এসেছে হুমায়ূন আহমেদের সাথে কাটানো কিছু অব্যক্ত স্মৃতিসহ নানান প্রাসঙ্গিক গল্প। আড্ডার এক পর্যায়ে মেহের আফরোজ শাওন সাম্প্রতিক চলচ্চিত্র ‘ডুব’ প্রসঙ্গ নিয়েও এক দারুণ ব্যাখ্যা দিলেন।
এছাড়া গল্পকার শহিদ হোসেন হুমায়ূন আহমেদের শেষ জীবনের সবচেয়ে কাছের সহচর ছিলেন। তিনি তার সেই স্মৃতির কথা বলতে গিয়ে দুজনেই আবেগাপ্লুত হলেন এই অনুষ্ঠানে।

মেহের আফরোজ শাওন বলেন, ‘সাধারণত এ ধরণের অনুষ্ঠানে খুবই হালকা গোছের প্রশ্ন করা হয়। তাই খুব একটা কথা বলতে ইচ্ছে করে না। কিন্তু সেলিব্রিটি লাউঞ্জে সত্যি প্রশ্নের গাঁথুনিটা চমৎকার হওয়ায় আড্ডা দিতেও খুব ভালো লাগলো।’
সেলিব্রিটি লাউঞ্জ অনুষ্ঠানটি প্রচার হবে রবিবার রাত নয়টায় এশিয়ান টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর তন্ময়।
এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ছেলেকে নিয়ে ওমরাহ পালনে গেলেন বর্ষা, যাননি অনন্ত
- ২ ড্রাইভারের সঙ্গে ডলি সায়ন্তনীর পরকীয়া, ডিভোর্স নিয়ে মুখ খুললেন রবি
- ৩ মাসহ জাহের আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
- ৪ মাস্ক পরে লুকিয়ে তিথির বাসায় যেতেন আলভী, ফেসবুক পোস্টে তোলপাড়
- ৫ ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’, নায়িকা নূতনের আক্ষেপ