কাঁদছেন কেন মোশাররফ করিম?
বহুমাত্রিক চরিত্রে অভিনয় করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এবার তিনি আসছেন নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে। সেখানে তার চরিত্রের নাম হেলাল। তিন তিনটি বউ নিয়ে তার সংসার। বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান হেলাল।
গ্রামে অনেক সহায় সম্পত্তি রেখে হেলালের বাবা মারা গেছেন অনেক আগেই। সন্তান-সন্ততির আশায় হেলালের মা হেলালের দুই বিয়ে দেয়। কিন্তু দুই বিয়ে করার পরও কোনো সন্তান না হওয়ায়, হেলালের মা তাকে আবার বিয়ে করানোর জন্যে ওঠে পরে লাগে। বড় বউ উর্মিলা শ্রাবন্তী কর ও ছোট বউ মন্দিরার মধ্যে দ্বন্দ্ব-বিচ্ছেদ লেগেই থাকে।
হেলালের সঙ্গে বড় বউ ও ছোট বউয়ের সম্পর্কের টানাপোড়েন, হেলালের মায়ের সঙ্গে হেলাল ও তার বউদের সম্পার্কের পট পরিবর্তনকে এ নাটকে তুলে ধরা হয়েছে বাস্তবতা ও হাস্য কৌতুকের মাধ্যমে। তৃতীয় বিয়ের অভিজ্ঞতা নিয়ে কেমন কাটছে হেলালের দিনকাল জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়। ‘শুকনো পাতার নূপুর’ নামে নাটকটির প্রচার শুরু হবে ১০ ডিসেম্বর থেকে প্রতি রবিবার ও শনিবার রাত ৮টায়।
শাহাজাদা মামুনের রচনা ও পরিচালনায় এ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, তানহা, শিরিন আলম প্রমুখ।
এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ বিজয়-রাশমিকার তারকাবহুল প্রীতিভোজের প্রস্তুতি, গোপন অতিথি তালিকায় চমক
- ২ দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে নার্গিস ফাকরি, আতঙ্কে নির্ঘুম রাত
- ৩ এবার আরেক অভিনেতার পরকীয়া ও নির্যাতনের তথ্য ফাঁস করলেন স্ত্রী
- ৪ এবারের ঈদের ‘ইত্যাদি’তে নাচবেন যেসব দেশের নাগরিক
- ৫ ছেলেকে নিয়ে ওমরাহ পালনে গেলেন বর্ষা, যাননি অনন্ত