ঢোলের তালে মাতোয়ারা রঙিন শাকিব খান
লাল-সাদা কারুকাজের পাঞ্জাবী, ধবধবে সাদা পাজামা। গলায় রঙিন মাফলার। রঙ ছড়ানো পরিবেশে সহশিল্পীদের সঙ্গে ঢোলে বাড়ি দিচ্ছেন শাকিব খান। এমন উৎসব আমেজে ‘নোলক’ ছবির অফিসিয়াল পেজে প্রকাশিত হয়েছে শাকিব খানের নতুন একটি ছবি। তার ক্যাপশনে লেখা হয়েছে ‘শীতলপাটি’ গানের কথা।
‘শীতল পাটির পাতা হাসে, হাসে মাটির হাঁড়ি, আমন ধানের মাড়াই হাসে, হাসে তাঁতের শাড়ি’ এমন কথা দিয়ে সাজানো হয়েছে ‘শীতল পাটি’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘শীতল পাটি’ শিরোনামের গানটি লিখেছেন ফেরারী ফরহাদ, সুর করেছেন আহমেদ হুমায়ূন।
ছবির পরিচালক রাশেদ রাহা জানান, ‘শীতল পাটি’ গানের দৃশ্যায়ন হয়েছে হায়দ্রাবাদ ও তামিলনাড়ুর বিভিন্ন লোকেশন ও দুর্গম পাহাড়ে। ১ ডিসেম্বর থেকে হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
এখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নায়িকা ববি। চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন মৌসুমী, ওমরসানী, শহীদুল আলম সাচ্চু, অনুভব মাহাবুব প্রমুখ।
এনই/এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো