মোশাররফ করিমের যমজ ৩
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের যমজ নাটকের সিকুয়্যেল এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। এবার পরিচালক ও অভিনেতা আবুল কালাম আজাদ নির্মাণ করলেন ‘যমজ-৩’।
অনিমেষ আইচের চিত্রনাট্যে এ নাটকে বাবা ও দুই ছেলের ভূমিকায় অভিনয় করবেন মোশাররফ করিম। এই পর্বে তার নায়িকা হিসেব দেখা যাবে প্রসূন আজাদকে।
নাটকটি গল্প প্রসঙ্গে আজাদ আবুল কালাম জাগো নিউজকে বলেন, যমজ-৩ নাটকের দৃশ্যে দেখা যাবে কদু আজাদ (৬৫) অসুস্থ হয়ে গ্রাম থেকে দুই ছেলে একাব্বর ও নেকাব্বরকে (৩৬) নিয়ে ঢাকায় আসে। ঢাকায় পৌঁছানোর পরে ঘটতে থাকবে বিভিন্ন ধরনের মজার মজার ঘটনা।
নির্মাতা আরো জানালেন, ঈদের পর দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।
এলএ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি
- ২ মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে
- ৩ অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ
- ৪ জীবনে কখনও প্রথম হতে না পারা সেই মেয়েটিই হলেন সেরা সুন্দরী
- ৫ ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি