বিয়ে নিয়ে মুখ খুললেন রাইমা সেন
টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। নানি সুচিত্রা ও মা মুনুমনের খ্যাতির বাইরে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়। বেশ কিছু ব্যতিক্রমী চরিত্রে তিনি মুগ্ধ করেছেন বাংলা সিনেমার দর্শক।
গেল কয়েক বছর ধরেই তার প্রেম ও বিয়ে নিয়ে মুখরোচক নানা সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। এবার বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে মুখ খুললেন তিনি। এক সাক্ষাৎকারে বিয়ের কথা বলতে গিয়ে ঘুরে ফিরে টেনে আনলেন বলিউডের হার্টথ্রব এবং আরেক ব্যাচেলর সালমান খানের নাম। কিন্তু কেন?
কয়েকদিন আগেই বিয়ে করেছেন তার বোন রিয়া। ছাদনাতলায় বসেছেন বন্ধু পাওলি দামও। কিন্তু তাকে কবে দেখা যাবে কনের বেশে? এই প্রশ্নের উত্তরে রাইমা যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায়, আপাতত তিনি অভিনয় এবং ছবির প্রমোশন নিয়েই ব্যস্ত। অদূর ভবিষ্যতেও বিয়ে নিয়ে তার কোনো চিন্তাভাবনা নেই। আর এখানেই টেনে আনেন তিনি সালমানের প্রসঙ্গ।
বিয়ের প্রসঙ্গে রাইমার সহাস্য উত্তর, ‘আমি তো সালমানের সঙ্গে প্রতিযোগিতা করছি। দেখা যাক কে জেতে, মুম্বাই না কলকাতা?’ আসলে বলিউড অভিনেতা সালমনাও নিজের বিয়ে নিয়ে খুব একটা আগ্রহী নন। তাই তাকেই উদাহরণ হিসেবে টানলেন রাইমা।
গত বছর মুনমুন সেনের মেয়ের কোনো ছবি মুক্তি পায়নি। মুক্তি পেয়েছিল ‘হ্যালো’ নামে একটি ওয়েবসিরিজ। তবে এ বছর মুক্তি পেতে চলেছে একের পর এক সিনেমা। তালিকায় রয়েছে রাজীব চৌধুরী পরিচালিত বাংলা সিনেমা ‘কায়া’-ও। শুরটা অবশ্য হবে হিন্দি সিনেমা ‘ভদকা ডায়েরিজ’ দিয়ে। যেখানে কে কে মেননের বিপরীতে অভিনয় করবেন রাইমা সেন।
এলএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো