চেঙ্গিস খানের হাতে বন্দি আরতুগ্রুল
আবারও শুরু হচ্ছে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী নিয়ে নির্মিত ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস’। বিশ্বব্যাপী জনপ্রিয় এ সিরিয়াল ইতোমধ্যে বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। ২১ জানুয়ারি থেকে মাছরাঙা টিভিতে সিরিয়ালটির দ্বিতীয় অধ্যায় ‘সিজন ২’ প্রচার হবে।
এই অধ্যায়ে দেখা যাবে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক চেঙ্গিস খানের বাহিনীর সঙ্গে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল বাহিনীর লোমহর্ষক যুদ্ধ। চীন, রাশিয়া, ভারতবর্ষ জয়ের পর দুধর্ষ চেঙ্গিস খান তুরস্ক আক্রমণ করে।
চেঙ্গিস খানের বিশাল সৈন্যবাহিনীর মুখোমুখি হন আরতুগ্রুল। ভয়ানক রক্তক্ষয়ী সংঘর্ষের এক পর্যায়ে চেঙ্গিস খান বাহিনীর হাতে বন্দী হন আরতুগ্রুল। শুরু হয় নির্মম নির্যাতন। অনেক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় ‘দিরিলিস সিজন ২’র কাহিনী।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো