নিশো-অর্ষার আকাশ বদল
নিশো আর অর্ষা বিয়ে করেছেন। সুখের সংসার তাদের। চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিশোর সুনাম ছড়িয়েছে। মিডিয়ায় তাকে নিয়ে বেশ আলোচনা। কিন্তু বাইরে তাকে নিয়ে এত মাতামাতি চললেও নিজের ঘরে শান্তি নেই তার। স্ত্রী অর্ষা মিডিয়ায় কাজ করা নিয়ে ঝামেলা করতে থাকে। রাইসা চায় নিশো যেন মিডিয়া কাজ ছেড়ে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ হয়।
এমন সময় নিশোর সাথে পরিচয় হয় উঠতি মডেল-অভিনেত্রী রুহীর সাথে। পর পর তিনটি ছবির নায়িকা হিসেবে রুহীকে মনোনীত করে নিশো। এ নিয়ে স্ত্রী অর্ষার সাথে আরো ঝামেলা হয়। এক পর্যায়ে বাসা থেকে চলে যায় সে। বিপাকে পড়ে যায় নিশো। এমনই এক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে টিভি নাটক ‘আকাশ বদল’।
সৈয়দ ইকবালের রচনায় এটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এতে অভিনয় করেছেন আফরান নিশো, অর্ষা, রুহীসহ আরো অনেকে। আগামীকাল শুক্রবার, ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো