ইউটিউবে চলছে বন্ধন সিনেমার নতুন গান
অনন্য মামুন পরিচালিত নতুন ছবি ‘বন্ধন’ রয়েছে মুক্তির অপেক্ষায়। তার আগেই প্রকাশ হলো ছবির নতুন গান। ‘চুরি করেছো মনটা’ শিরোনামের গানটি গতকাল রোববার রাতে গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। এরইমধ্যে গানটি বেশ আলোচনায় এসেছে।
লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া এই গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন মেহতাজ ও শেনিজ। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীতায়োজনে আছেন জে.কে।
বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পে সাজানো পাঁচ বন্ধুকে কেন্দ্র করে ‘বন্ধন’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া-সানজু জন, অ্যামিয়া অ্যামি-শিপন, ও কলকাতার মৌমিতা-চ্যানেল আইয়ের সুপার হিরো তন্ময়।
ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।
এলএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ অনুষ্ঠানে বিশৃঙ্খলা, সালমানের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা
- ২ ভারতে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ, কেমন চলছে তার ‘জ্যাজ সিটি’
- ৩ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ৪ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৫ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’