কানাডায় মুক্তি পাচ্ছে ডুব
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কানাডায় মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র 'ডুব'( নো বেড অফ রোসিস)। ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন ইরফান খান, তিশা, পারণো মিত্র, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে।
কানাডার সাতটি সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে। কানাডার যেসব শহরের সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে সেগুলো হলো- টোরেন্টো সিটি, ক্যালগারী, এডমন্টন, সাস্কাটন, রেজিনা, ভ্যানকাউভার এবং উইনিপ্যাগ এ।
ছবিটি কানাডায় মুক্তি দিচ্ছে আর.এস. মেডকম গ্রুপ। আর এস মেডকম গ্রুপ'র বাংলাদেশ প্রতিনিধি সাইফ চন্দন বলেন, 'ডুব' ছবিটি কানাডার ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হচ্ছে। সেখানের বাংলাদেশি দর্শকরা ছবিটি দেখতে চায় বলেই আমাদের এই উদ্যোগ।
এলএ/জেএইচ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ বিজয়-রাশমিকার তারকাবহুল প্রীতিভোজের প্রস্তুতি, গোপন অতিথি তালিকায় চমক
- ২ দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে নার্গিস ফাকরি, আতঙ্কে নির্ঘুম রাত
- ৩ এবার আরেক অভিনেতার পরকীয়া ও নির্যাতনের তথ্য ফাঁস করলেন স্ত্রী
- ৪ এবারের ঈদের ‘ইত্যাদি’তে নাচবেন যেসব দেশের নাগরিক
- ৫ ছেলেকে নিয়ে ওমরাহ পালনে গেলেন বর্ষা, যাননি অনন্ত