রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে কী বললেন তাদের প্রাক্তন প্রেমিক-প্রেমিকা?
টলি পাড়ায় এখন আলোচনার প্রধান বিষয়বস্তু রাজ-শুভশ্রীর এনগেজমেন্ট। মঙ্গলবার শুভশ্রীর আঙুলে বিয়ের আংটি পরিয়েছেন রাজ। তাদের ঘনিষ্ঠজনরা উপস্থিত এই অনুষ্ঠানে। এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে উঠে এসেছে বেশ কয়েকটা নাম, যার মধ্যে রয়েছে পায়েল, মিমি, দেব প্রমুখ। নিঃসন্দেহে টলি ইন্ডাস্ট্রিতে তারকারা একে অপরের খুব ভালো বন্ধু হন। কিন্তু তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়৷ যার উত্তর খুঁজে বেড়ান নিন্দুকেরা।
রাজের পুরোনো প্রেমিকা মিমি কিংবা শুভশ্রীর প্রেমিক দেব কে কি বলছে ? চলছে এসব নিয়ে গুঞ্জণ। এদিকে সমালোচকদের মুখে ছাই দিয়ে দেব বন্ধু রাজ-শুভশ্রীকে তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন। শুভেচ্ছা জানান দেবের বর্তমান প্রেমিকা রুক্মিনীও।
কিন্তু রাজের প্রাক্তন প্রেমিকা মিমির মুখে কুলুপ। এসবের মধ্যেই নেটে ভাইরাল রাজ-শুভশ্রীর বিয়ের ছবি। বিয়ের খবর প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা আগে একটি লাল পোশাক পরা ছবি পোস্ট করেন মিমি। তারপর আর কিছুই বলেননি। এদিক মিমির কাছের বন্ধু বলে টলি ইন্ডাস্ট্রিতে বিখ্যাত তনুশ্রী রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন টলিউডে-র আরেক হেভিওয়েট হিরোইন নুসরাতও।
এমএবি/এলএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো