হাসপাতাল থেকে ফেসবুক লাইভে ওমর সানী
হার্টে ব্লক ধরা পড়ায় গত সোমবার অভিনয়শিল্পী ওমর সানীর হার্টের রক্তনালিতে রিং পরানো হয়েছে। বুধবার ফেসবুক লাইভে সবার কাছে দোয়া চেয়েছেন ওমর সানী।
ফেসবুক লাইভে তিনি বলেন, ‘এখন ভালো আছি। আপনারা দোয়া করবেন যেনো সুস্থ থাকি। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আরও বড় বিপদ হতে পারতো, সেটা হয়নি। আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসবো এবং কাজ শুরু করবো ইনসাআল্লাহ।’
ওমর সানী আরও বলেন, ‘আপনারা দোয়া করেছেন, দোয়া করবেন যেন আল্লাহ সবসময় আমাকে আপনাদের মাঝে রাখে, আমার দুইটা সন্তান ও স্ত্রীর কাছে রাখে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সাথে সাথে আমাকেও ভালো রাখুক।’
উল্লেখ্য, চিত্রনায়ক ওমর সানী অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সোমবার সকালে।
এমএবি/এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো