আবারো বাবা ছেলে (ভিডিও)
জনপ্রিয় পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। তার পথ ধরেই সংগীতাঙ্গণে প্রতিষ্ঠিত হয়েছেন পুত্র হাবিব ওয়াহিদ। বাবার মতোই পেয়েছেন জনপ্রিয়তা।
দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে একসঙ্গে গান করেছেন তারা। সেই ধারবাহিকতায় আবারো একমঞ্চে গান করতে দেখা যাবে বাপ-বেটাকে। এর আগে গত বছর সেপ্টেম্বরে এক মঞ্চে পারফর্ম করেছিলেন তারা।
সবকিছু ঠিক থাকলে অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২২ আগস্ট বাংলাদেশ থেকে ইউকের উদ্দেশে উড়াল দেবেন হাবিব ও ফেরদৌস ওয়াহিদ।
আগামী ২৬ আগস্ট ইংল্যান্ডের বার্কলে কার্ড এরিনাতে গান গাইবেন তারা। আন্তর্জাতিকমানের এই গানের কনসার্টের আয়োজন করেছে ইউকের বার্মিংহোমের ইভেন্ট প্রতিষ্ঠান লার্ক ইভেন্ট। আগামী ২৬ আগস্ট ইউকের বার্মিংহোমে বার্কলে কার্ড এ্যারেনা অডিটেরিয়ামে অনুষ্ঠিত হবে ‘বাংলাবিটস প্রমোশন কনসার্ট’।
আয়োজকরা জানান, এখানে গান গাইবেন দেশের তারকাশিল্পীরা। তাদের মধ্যে ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, শিরিন জাওয়াদ, কায়া, ন্যান্সি, হৃদয় খান ও লিজা অন্যতম।
সম্প্রতি বার্মিংহোমে এই কনসার্টকে কেন্দ্র করে একটি সংবাদ সম্মেলন করেছে ইভেন্ট প্রতিষ্ঠান লার্ক ইভেন্ট। সেখানে উপস্থিত ছিলেন বার্মিংহোমের মেয়র। অনুষ্ঠানটির মিডিয়ার পার্টনার হিসেবে থাকছে এনটিভি ও ইন্ডিয়ার চ্যানেল বিফোর ইউ। এদিকে কনসার্টের প্রচারণার জন্য একটি প্রমোও ছেড়েছেন আয়োজকরা।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ নিজের পিঠ নিজেই চাপড়ালেন, যা বললেন চিরকুট ব্যান্ডের সুমি
- ২ স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান
- ৩ শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দিতে কোথায় যাচ্ছেন বুবলী
- ৪ হলিউড-বলিউডসহ নারীদের নিয়ে আলোচিত সিনেমাগুলো দেখেছেন কি
- ৫ নারী দিবসে প্রিয় নারীকে নিয়ে দেখুন বাংলাদেশের এই সিনেমাগুলো