ভালোবাসার স্বপ্নজালে জড়ালেন নাঈম-অপর্ণা
মাহি-তিথিরের বিয়ে হয়েছে বছর দুয়েক আগে। বিয়ের পর তারা ঘুরতে আসেন নেপালে। সুন্দর সুন্দর এলাকা ঘুরে তাদের সময় ভালোই কাটছিল। হঠাৎ ফারহান নামে একজন এসে সামনে দাঁড়ায়। ফারহান তিথির পুরনো প্রেমিক। তিথি তখন কী করবে ভেবে পায় না। কারণ তার স্বামী যদি বিষয়টি জানে, তাহলে সমস্যা।
উপায় না পেয়ে ফারহানকে তিনি এড়িয়ে চলতে চান। ফারহানও নাছরবান্দা। তিথিকে অনুসরণ করে তার হোটেল পর্যন্ত পৌঁছে যান। ফারহান চান তিথি যেন তার সঙ্গে বাইরে দেখা করে, তা না হলে তিনি মাহিকে সব ঘটনা বলে দেবেন। বাধ্য হয়ে তিথি একদিন দেখা করে ফারনের সঙ্গে। ঘটে যায় ভিন্ন ঘটনা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার স্বপ্নজালে’।
আর এই নাটকের সঙ্গে জড়িয়েছেন ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা নাঈম-অপর্ণা। অভিনয় করে গল্পটিতে প্রাণ দিয়েছেন তারা। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, আহসান আলমগীর প্রমুখ। বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।
নির্মাতা সূত্রে জানা গেছে, আরটিভিতে আজ শুক্রবার রাত ৮টায় প্রচারিত হবে ‘ভালোবাসার স্বপ্নজালে’ নাটকটি।
এমএবি/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ঈদেই চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্সের নতুন চমক, খুলছে দ্বিতীয় শাখা
- ২ ‘শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
- ৩ পরিবার ফিরেছে, তৃতীয় জানাজার পর রাতে সুমনের দাফন
- ৪ বলিউড কাঁপিয়ে দিলেন ঢাকার আরিফিন শুভ, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘জ্যাজ সিটি’
- ৫ এবার ঝড় তুলতে আসছে শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’