জাগো মিউজিকে কণার ‘মন বলছে তাই’
জনপ্রিয় সংগীত শিল্পী কণার ‘মন বলছে তাই’ শিরোনামের একটি গান সম্প্রতি জাগো মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এরই মধ্যে জাগো মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি দর্শকদের ভালো সাড়া পাচ্ছে।
গানটি লিখেছেন মাসুম আওয়াল। সুর করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। গানটির নান্দনিক ভিডিও তৈরি করেছেন হাসান রেজাউল। মডেল হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা এফএস নাঈম ও শবনম ফারিয়া। ‘মন বলছে তাই’ গানটির স্পন্সর প্রাণ ডাল।

এ বিষয়ে শিল্পী কণা বলেন, ‘অসম্ভব সুন্দর কথা আর নান্দনিক লোকেশনে ‘মন বলছে তাই’ গানটি নির্মাণ করা হয়েছে। আমার নিজের গাওয়া কিছু প্রিয় গানের মধ্যে এটা অন্যতম।’

জাগো মিউজিক চ্যানেলের হেড অব অপারেশন আজিম হোসেন বলেন, ‘আমাদের চ্যানেলের লক্ষ্য শিল্পীদের কাজ দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা। এটি তারই একটি প্রয়াস।’
এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো