বিনা খরচে দেখা যাচ্ছে আলোচিত ওয়েব সিরিজ ‘ফোন এক্স’
মুক্তি পেয়েছে বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘ফোন এক্স’। সিনেস্পট অ্যাপে দর্শকরা এই ওয়েব সিরিজের প্রথম পর্ব ফ্রি দেখতে পাবেন বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইনোভেট সলিউশন।
এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জলি, সাঞ্জু জন, ইমতু রাতিশ, লামিয়া, কাজী উজ্জল এবং ভারতের মধুমিতা, শ্রাবন্তী ও মুসকান।
সময়ের আলোচিত পরিচালক ও সুপারস্টার হিরো খুন হওয়া নিয়ে গড়ে উঠেছে ‘ফোন এক্স’র গল্প। আছে প্রেম, রহস্য, থ্রিলার ও রোমাঞ্চ। এক ছবিতে অনেক বিনোদনের স্বাদ পাবেন দর্শক-এমনটাই দাবি করলেন সিরিজের নির্মাতা অনন্য মামুন।
তিনি বলেন, ‘আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। তাই বিগ বাজেটে নির্মাণ করেছি ‘ফোন এক্স’ ওয়েব সিরিজ। আশা করি, সবার ভালো লাগবে।’
ওয়েব সিরিজটি দেখতে এই লিঙ্ক এ ক্লিক করুন
এলএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ভারতে প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ, কেমন চলছে তার ‘জ্যাজ সিটি’
- ২ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ৩ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৪ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৫ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান