হাসপাতালে ভর্তি চয়নিকা চৌধুরী
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী অসুস্হ হয়ে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ সকালে শুটিং স্পটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এই তথ্য দিয়েছেন। তিনি জানান, হঠাৎ করে প্রেসার কমে যাওয়ায় এমন হয়েছে। এখন চিকিৎসারত আছেন নির্মাতা চয়নিকা।
ঊর্মিলা বলেন, ‘আজ আমাদের নাটকের শুটিং ছিলো। আমরা সবাই সেটে ছিলাম। এমন সময় দিদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আপাতত অন্যরা শুটিং করছে। আমি দিদির সাথে রয়েছি। সূবর্ণা মুস্তাফা আপা উনার টেক কেয়ার করছেন।’
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে চয়নিকা চৌধুরীর।
উত্তরার আপন ঘর ১ শুটিং বাড়িতে তার নিজের নাটকের শুটিং ছিলো। ‘নীল রঙা মন’ শিরোনামের এই নাটকের শিল্পী ছিলেন ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রণীল, আইরিন আফরোজ ও লায়লা হাসান প্রমুখ।
এলএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ লাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে যা বললেন মেহজাবীন চৌধুরী
- ২ দক্ষিণী রীতিতে বিয়ে, হবু পুত্রবধূর কাছে বিজয়ের মা-বাবার দুই শর্ত কী?
- ৩ পাকিস্তান সিরিজ খেলতেই দেশে আসবেন সাকিব, প্রত্যাশা আসিফ আকবরের
- ৪ ঈদেই অ্যাকশন হিরো হয়ে আসছেন প্রীতম, নায়িকা মেহজাবীন
- ৫ এবার হিরো আলমের বিরুদ্ধে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ