ভারতে আসছেন না পর্নস্টার মিয়া খলিফা
এক সানি লিওনকে নিয়েই হিমশিম খাচ্ছে বলিউড। তার মধ্যে গুঞ্জন উঠেছিলো বি-টাউনে নতুন করে নাম লিখাতে আসছে আরেক পর্নস্টার মিয়া খলিফা। কথা ছিলো বিগ বস ৯-এ অংশ নিতে পারেন পর্ন দুনিয়ার নাম্বার ওয়ান এই তারকা।
কিন্তু খলিফা নিজেই একটি টুইট করে এধরনের সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন। তিনি জানিয়ে দিলেন, ভারতে নাকি তিনি পায়ের চিহ্নও রাখতে চান না। তিনি লিখেছেন, ‘একটা কথা সাফ জানিয়ে দেওয়া উচিত। আমি ভারতে পা’ও রাখতে চাই না। তাই যারা এ ধরনের কথা প্রচার করছেন যে আমি ‘বিগ বস’-এ আগ্রহ দেখিয়েছি, তাদের এখনই চাকরি থেকে ছাঁটাই করা উচিত।’
এদকে মিয়া খলিফা তো বলেই খালাস। কিন্তু তার এই টুইট বেজায় মন খারাপ করেছেন ভারতীয় খলিফা ভক্তরা। তাদের কেউ কেউ অভিমানে মিয়া খলিফার পর্নও বয়কট করার ডাক দিয়েছেন!
এলএ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ ৯৫০ কোটির ক্লাব পেরিয়ে ‘ধুরন্ধর ২’, ছুটছে ১০০০ কোটির পথে
- ২ লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা
- ৩ বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি
- ৪ মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে
- ৫ অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ