সুন্দর তুমি হে
হিন্দু পরিবারের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সুন্দর তুমি হে’ নামের নাটক। এতে ব্রাহ্মণ পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন উর্মিলা শ্রাবন্তী কর। তার বিপরীতে রয়েছেন নাঈম।
রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। নাটকটি নিয়ে উর্মিলা বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকদিন অভিনয়ের বাইরে ছিলাম। তাই এই ঈদে খুব বেশি কাজ করা হয়নি। তবে আনন্দ হচ্ছে, ফিরেই চয়নিকা দিদির নাটকের কাজের সুযোগ পেলাম। এই নাটকের গল্পটা হিন্দু পরিবারের খুব পরিচিত। পরিবারের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিষয়গুলোই তুলে এনেছেন চয়নিকা দিদি। দিদির কাজগুলো খুব গোছানো।’
চয়নিকা চৌধুরীর পরিচালনায় পূজার জন্য নির্মিত এই নাটকে আরো অভিনয় করেছেন আফরোজা বানু, আল মামুন প্রমুখ।
এলএ/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ সরকারি অনুদানের সিনেমা ‘মায়ের ডাক’, মন্ত্রী-এমপিদের নিয়ে হয়ে গেল মহরত
- ২ রুনা লায়লার গানেই টোটো ভাষার বর্ণমালা, সংবাদটি জেনে শিল্পীর মন্তব্য
- ৩ মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’র অগ্রিম টিকিট বিক্রিতে ধুম, প্রথম দিনের আয় কত
- ৪ সালমান-নয়নতারা কি সত্যিই দক্ষিণী নির্মাতার সিনেমায় জুটি বাঁধছেন?
- ৫ অকালে বাবা-মা হারানো শৈশবে কেমন ছিল পরীমনির ঈদগুলো