পুরান ঢাকায় মোশাররফ করিমের বিরিয়ানির দোকান
পুরান ঢাকার লালবাগের একটি মহল্লার দু’টি পরিবার। তারা মিয়া ও বাদশা মিয়া। তারা সম্পর্কে চাচাতো ভাই। কিন্তু একজন আরেকজনকে সহ্য করতে পারে না। জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া। তার দোকানের ঠিক বিপরীতে বাদশা মিয়া চালু করেছে নিউ চাঁন বিরিয়ানি।
দুই দোকানের মধ্যে প্রতিযোগিতা চলে সারাক্ষণ। এদিকে বাদশার বোন হোসনে আরা পছন্দ করে তারা মিয়াকে। নানা কৌশলে তারা মিয়ার সাথে দেখা করে সে। তারা মিয়াও তাকে মনে মনে পছন্দ করে। দু’জনের মায়ের মধ্যে নিয়মিত আয়োজন করে ঝগড়া চলে।
তারা মিয়ার পেছনে মাস্তান লাগিয়ে রাখে বাদশা মিয়া। কিভাবে তাকে ঘায়েল করা যায় সেই চেষ্টা করতে থাকে প্রতিনিয়ত। মজার মজার নানা ঘটনা আর দ্বন্দ্ব-সংঘাতের এমন গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘চাঁন বিরিয়ানি’।

এ নাটকে বিরিয়ানির দোকানদার হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররম করিমকে। তিনি অভিনয় করেছেন তারা মিয়ার চরিত্রে। তার বিপরীতে হোসনে আরা চরিত্রে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে। আর বাদশা চরিত্রে আছেন আরফান। এছাড়া আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু, শিল্পী সরকার অপুসহ অনেকেই।
৮ মার্চ থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন এ ধারাবাহিকটির প্রচার। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় নাটকটি প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘চাঁন বিরিয়ানি’।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান, ঘটনা কী
- ২ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি
- ৩ পরকীয়ার গুঞ্জনে ক্ষেপেছেন তৃষ্ণা, অভিনেতার স্ত্রীকে মামলার হুমকি
- ৪ জাহের আলভীর পরকীয়ার বলি হলেন ইকরা, শাস্তির দাবিতে এফডিসিতে মানববন্ধন
- ৫ বঙ্গবন্ধুর আমলের সেই সিনেমা হল চালু হচ্ছে, চলবে শাকিব খানের ‘প্রিন্স’