মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলায় ক্ষেপেছেন সৃজিত
বাংলাদেশের অভিনেত্রী মিথিলা ও কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি বিয়ের পর থেকেই আলোচনায়। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতেও তারা। যেখানে যান, যা কিছু করেন তা নিয়েই চলে মাতামাতি। সংবাদের শিরোনামেও তারা থাকছেন বেশ আদরেই।
এদিকে ‘সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন সৃজিতের স্ত্রী মিথিলা’- এমন শিরোনামে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে খবর আলোচনায় এসেছে। কারণ শিরোনামটি পছন্দ হয়নি মিথিলার স্বামী সৃজিতের। শিরোনাম দেখে সৃজিত বিরক্তি প্রকাশ করেছেন। কারণ ওই সংবাদে মিথিলাকে ‘সৃজিতের স্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে।
নিজের বিরক্তির কথা ফেসবুকে শেয়ার করেছেন সৃজিত। তিনি লিখেছেন, ‘সন্তান নিয়ে সৃজিতের স্ত্রীর কোনো পরিকল্পনা নেই। ঠিক যেমন অভিজিৎ বিনায়ক ব্যানার্জির স্ত্রী নোবেলটা পাননি। রাফিয়াৎ রশিদ একজন ভয়ঙ্কর গুণী মহিলা। আমার থেকে ও অনেক কিছু অর্জন করেছে ওর জীবনে।
তার সিভি বোঝার মতো শিক্ষা বা জানার মতো ধৈর্য না থাকলে, অন্তত আন্তর্জাতিক নারী দিবসে প্রাক্কালে এভাবে ছড়িয়ে লাট করবেন না।’
প্রসঙ্গত, ‘একাত্তর’ নামে একটি ওয়েব সিরিজের প্রমোশনে মিথিলাকে তার মেয়ে আইরা কার কাছে থাকবে তা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে মিথিলা বলেছিলেন, আইরা তার এবং তার বাবার কাছে, দুজনের কাছেই থাকবে। কারণ, মেয়েকে তিনি তার বাবার থেকে আলাদা করতে চাননা।
জবাবে মিথিলা বলেন, ‘আইরা এখন ছোট, আমি চাইব, ও ওর মতো করে বড় হোক। বড় হয়ে ও যেটা চাইবে সেটাই হবে। মা হিসাবে আমার পূ্র্ণ সমর্থন থাকবে।’
এই মন্তব্যের পরই অনেক সংবাদ মাধ্যমের খবরের শিরোনামে লেখা হয়, ‘সন্তান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন সৃজিতের স্ত্রী।’ আর তাতেই সৃজিত মুখার্জি আপত্তি তুলেছেন।
এলএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ২ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৩ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৪ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৫ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?