বিপিএল মাতাতে ঢাকায় আসছেন হৃত্বিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান অংশ নিতে ঢাকায় আসতে যাচ্ছেন বলিউডের সুপারহিরো অভিনেতা হৃত্বিক রোশন। সবকিছু ঠিক থাকলে এটি হবে এই অভিনেতার প্রথম ঢাকা সফর।
সোমবার বিসিবির একটি সূত্রে জানা গেছে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ নভেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশি তারকাদের পাশাপাশি পারফর্ম করবেন বিদেশি তারকারাও। সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা হৃত্বিক। আরো আসবেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও গায়ক কেকে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ ৯৫০ কোটির ক্লাব পেরিয়ে ‘ধুরন্ধর ২’, ছুটছে ১০০০ কোটির পথে
- ২ লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা
- ৩ বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি
- ৪ মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে
- ৫ অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ