কোটিপতি হলো ‘খোকা’
‘আমার মা বলেছিল, খোকা প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটেনা’ গানটির কথাগুলো লিখেছেন নুহাস হুমায়ূন ও প্রিতম হাসান। সুর ও সংগীতায়োজন করার পাশাপাশি গানটি গেয়েছেন প্রিতম।
গত বছরের ২৮ মার্চ গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। সম্প্রতি কোটির মাইলফলক ছুঁয়ে দিয়েছে ‘খোকা’ শিরোনামের এই গানটি। গানটিতে চমক হিসেবে হাজির হন কিংবদন্তি পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। এই গানের ভিডিওতে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
গানটির পরিকল্পনা এবং ভিডিও নির্মাণ করেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। ভিডিওতে ফেরদৌস ওয়াহিদ ও প্রীতমের সঙ্গে মডেল হয়েছেন সাফা কবির। এছাড়াও একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন ড. এজাজ। পুরো প্রোজেক্টটির পৃষ্ঠপোষকতায় রয়েছে টেকনো মোবাইল।
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এই সময়ের অন্যতম মেধাবী মিউজিশিয়ান প্রীতম। তার কাজ এবং আইডিয়া বেশ ভালো লাগে। খোকা গানের ভিডিওটি কোটি ভিউ হয়েছে শুনে ভালো লাগছে। গানটি সবাই পছন্দ করেছে।’
‘খোকা’ নিয়ে প্রীতম বলেন, ‘নুহাশ ভাইয়ের সঙ্গে পরিকল্পনা করতে করতে গানটি তৈরি করি। গানের ওপর ভিত্তি করেই ভিডিও বানিয়েছেন তিনি। এটা আমার অন্যতম একটি প্রিয় কাজ। ভিডিওটি হরর ধরণের এই কাজটিতে মজা আছে, মাস্তি আছে। দর্শকের ভালোবাসা আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দিয়েছে।’
এমএবি/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ সুমনের ‘রইদ’র সঙ্গে সঙ্গে যুক্ত হলো বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান
- ২ সুমনের ‘রইদ’র সঙ্গে সঙ্গে যুক্ত হলো বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান
- ৩ অভিনয় ছাড়ার ঘোষণা অভিনেত্রীর, জানালেন ‘দ্বীনের পথে শান্তি’ খোঁজার কথা
- ৪ সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে যেভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছেন বাপ্পা মজুমদার
- ৫ ট্রল ইস্যুতে সরব অপু বিশ্বাস, শাকিবকে দিলেন সম্মান