বরিশাল বুলসের গানে আসিফের সঙ্গে শিব বি’র র্যাপ
দিয়া দিছি এক লাইন তো পারলে হেইয়া টপকা,/ব্যাট এ বলে লাগ্লে হেইয়া হইয়া যাইবো ছক্কা?/ ও মনু, কে আছে আমাগোরে আটকায়!/ছয় ছয় ছয় হবে জয় এর ই চেষ্টায়!
উপরের লাইনগুলাে গেয়েছেন তরুণ দেশি র্যাপার শিব-বি শিহাব। আসছে বিপিএল টিমে থাকছে বরিশাল বুলস। তাদের অফিসিয়াল থিম সং এ শিল্পী আসিফ আকবেরর সঙ্গে কন্ঠ দিয়েছেন র্যাপার শিব-বি।
শিব-বি বলেন, ‘রাজিব আহমেদের লেখা রাজেশ ঘোষের সুরে জেকে ভাই গানটির সংগীত পরিচালনা করেছেন। গানটি নিয়ে এরইমধ্যে বরিশালের লোকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। আশা করছি আসিফ ভাইয়ার পাশাপাশি আমার র্যাপও ভালো লাগবে সবার।
আসিফ আকবেরর গাওয়া মুল গানটির কথা হলাে ‘বরিশাল বুল’স কামাল কামাল বরিশাল বুল’স সামাল সামাল’।
এদিকে, আসছে থার্টি ফার্স্টে শিব-বির নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের কথা রয়েছে।
এলএ
সর্বশেষ - বিনোদন
- ১ ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই
- ২ এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম
- ৩ ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর
- ৪ একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা
- ৫ যে কারণে সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বললেন আব্দুন নূর তুষার