হার্ট অ্যাটাক করে হাসপাতালে রিয়াজ
‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং স্পটে হার্ট অ্যাটাক করেছেন চিত্রনায়ক রিয়াজ। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার পরপরই উত্তরায় শুটিং চলাকালীন অবস্থায় হার্ট অ্যাটাক করেন রিয়াজ। পরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহের আফরোজ শাওনের সহকারী পরিচালক জুয়েল রানা জাগো নিউজকে জানান, এনজিওগ্রাম করানোর পর রিয়াজের হার্টে একটা ব্লক ধরা পড়ছে। এখন রিং পড়ানো হচ্ছে। তার অবস্থা এখন অনেকটা ভালো।
অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে রিয়াজকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এলএ/এসকেডি/পিআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ বিজয়-রাশমিকার তারকাবহুল প্রীতিভোজের প্রস্তুতি, গোপন অতিথি তালিকায় চমক
- ২ দুবাইয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে নার্গিস ফাকরি, আতঙ্কে নির্ঘুম রাত
- ৩ এবার আরেক অভিনেতার পরকীয়া ও নির্যাতনের তথ্য ফাঁস করলেন স্ত্রী
- ৪ এবারের ঈদের ‘ইত্যাদি’তে নাচবেন যেসব দেশের নাগরিক
- ৫ ছেলেকে নিয়ে ওমরাহ পালনে গেলেন বর্ষা, যাননি অনন্ত