এক কোটি ছাড়িয়ে খোলামেলা জেরিন খান (ভিডিও)
রগরগে দৃশ্য, সাসপেন্স, থ্রিলার, রোমান্টিক গানের জন্য বলিউডের আলোচিত সিক্যুয়েল হেট স্টোরি। প্রথম দুটির সাফল্যের পর এবার নির্মিত হচ্ছে তৃতীয় কিস্তি। পাওলি দিয়ে যে চরিত্রের যাত্রা শুরু হয়েছিলো এবার সেই রহস্যময়ী-প্রতিশোধ পরায়ণ নারী রুপে দেখা যাবে বলিউড সুন্দরী জেরিন খানকে।
ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলিউডপ্রেমীদের মধ্যে। তার প্রমাণ দিচ্ছে ছবির ট্রেলার। গেল ১৬ অক্টোবর ইউটিউবে প্রকাশ হওয়া ভিডিওটি মাত্র ৫ দিনেই ছাড়িয়ে গেছে ১ কোটি দর্শকের মাইলফলক। সেটির দর্শক সংখ্যা এখন প্রায় ১ কোটি ১০ লাখেরও বেশি! ছবিটির কর্তৃপক্ষের ধারণা, জেরিন খানের খোলামেলা উপস্থিতিই ছবিটিকে বলিউডে সময়ের সেরা আলোচিত বিষয়ে পরিণত করেছে।
টি-সিরিজের ব্যানারে প্রকাশিত শিহরণ জাগানো ট্রেলার দেখেই আন্দাজ করা যাচ্ছে ছবিটিতে জেরিন খানকে দেখা যাবে তার ক্যারিয়ারে সবচেয়ে খোলামেলা আর রগরগে ইমেজে। ছবিটিতে বেশ কিছু বিছানাদৃশ্যেও অভিনয় করেছেন তিনি। তাই সবাই ভিডিওটিতে হুমড়ি খেয়ে পড়ছেন জেরিনকে দেখার জন্য। নিজের এই দারুণ কামব্যাকে উচ্ছ্বসিত নায়িকা। জেরিন ভাবছেন, ‘হেট স্টোরি ৩’ বদলে দিবে তার ক্যারিয়ার।
বিশাল পাণ্ডের পরিচালানায় এই ছবিতে জেরিন খানের সাথে আরো অভিনয় করেছেন শরমন যোশী, ডাইসি শাহ এবং করণ সিংহ প্রমুখ।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ বিতর্কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বদলে যেতে পারে ২০২৩ সালের তালিকা
- ২ তানজিন তিশার চড় খেয়ে ঝাপসা দেখছেন সামিয়া, মারধরের লিখিত অভিযোগ
- ৩ মুক্তির আগেই যুক্তরাষ্ট্রে বড় চমক দেখালো ‘ধুরন্ধর ২’
- ৪ রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
- ৫ বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের