সত্ত্বা`র জন্য পাওলি দামের সাথে কথা চলছে
হাসিবুল রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কে অভিনয় করবেন তা নিয়ে মিডিয়া জগতে চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে অনলাইনের দুনিয়ায় কয়েকটি নিউজ পোর্টাল তো বলেই দিয়েছেন- এ সিনেমাটিতে ঢালিউড কিং খানের বিপরীতে নাকি অভিনয় করবেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। তবে আশার কথা হলো- সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন সয়ং পরিচালক হাসিবুল রেজা কল্লোল।
তিনি জানান, পাওলি দামের সঙ্গে কথা চলছে। তবে তিনি এ সিনেমায় অভিনয়ের জন্য এখনো চুক্তিবদ্ধ হননি। এ ছাড়াও কলকতা এবং বাংলাদেশের কয়েকজনের অভিনয় শিল্পীর সঙ্গে কথা চলছে। আগামী সপ্তাহে ফাইনাল হবে কে অভিনয় করছেন এ সিনেমাটিতে।
কল্লোল আরও জানান, ছবিটিতে বাংলাদেশের পর্যটন স্পটগুলোকে তুলে ধরতে চাই। এ জন্য দেশের চমৎকার সব লোকেশনে ছবিটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ছবিটিতে শাকিব ছাড়াও আরও অভিনয় করবেন- দীর্ঘ বিরতীর পরে নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খান। এ সিনেমায় মোট ৬টি গান থাকবে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করছেন বাপ্পা মজুমদার। এরই মাঝে ছবির বেশ কিছু গানের রেকর্ডিংয়ের কাজও শেষ হয়েছে।
সর্বশেষ - বিনোদন
- ১ ৯৫০ কোটির ক্লাব পেরিয়ে ‘ধুরন্ধর ২’, ছুটছে ১০০০ কোটির পথে
- ২ লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা
- ৩ বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি
- ৪ মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে
- ৫ অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ