প্রথম দেখাতেই উর্মিলার প্রেমে নিশো!
কথায় আছে, ‘লাভ অ্যাট ফাস্ট সাইট’ অর্থাৎ প্রথম দর্শনেই প্রেম! উর্মিলাকে দেখেই অবস্থাটা তেমন হয়েছে নিশোর!
মূলত বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে উর্মিলাকে দেখেই প্রেমে পড়ে যান নিশো। মনে মনে উর্মিলার মনেও গেঁথে যায় নিশো। তবে বাস্তবে নয়, নাটকে।
তানিম পারভেজের রচনা ও পরিচালনায় ‘চিরকুট’ নামের একটি নাটকে এমন চরিত্রেই দেখা যাবে দুজনকে। এতে নিশো ও উর্মিলা ছাড়া আরো অভিনয় করেছেন কোয়েল, অনিসহ অনেকে।
নিশো বলেন, ‘নাটকে একটি অনুষ্ঠানে গিয়ে উর্মিলাকে প্রথম দেখেই আমার ভালো লেগে যায়। এরপর কথা বলি বলি করেও বলতে পারছিলাম না। এর ভিতর ঘটতে থাকে নানা মজার ঘটনা। তারপর একদিন চিরকুটের মাধ্যমে তাকে ভালবাসার কথা জানাই। চমৎকার গল্পে নির্মিত এ নাটকটি সবার কাছে ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’
সোমবার (২ নভেম্বর) রাত ১২টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে বিরতিহীনভাবে নাটকটি প্রচারিত হবে।
এলএ
সর্বশেষ - বিনোদন
- ১ কলকাতা থেকে চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে
- ২ শাশুড়ি ডলি জহুরের ‘বসন্ত এসে গেছে’
- ৩ পণ্ডিত কেন ঘুষ খাবে, সেই প্রশ্নের মুখে নিষিদ্ধ হতে পারে সিনেমা
- ৪ ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিব খান, শুরু হলো ‘প্রিন্স’-এর শুটিং
- ৫ পলাশীর সেই গোপন চক্রান্তের মতো সরকার দেখতে চান না হামিন আহমেদ