বুবলীর স্মৃতিতে ‘আংকেল’ সাদেক বাচ্চু
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু। আজ ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা। তাকে হারিয়ে শোকে ভাসছে চলচ্চিত্রাঙ্গন।
প্রিয় অভিনেতাকে স্মরণ করছেন তার ভক্তরা। তার স্মৃতিচারণ করছেন সহকর্মীরা। চাইছেন দোয়া।
সেই তালিকায় আছেন চিত্রনায়িকা বুবলী। তিনি আজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আংকেল, আমার প্রত্যেকটি সিনেমায়ই সৌভাগ্য হয়েছিল আপনার সাথে অভিনয় করার। কি স্নেহ করতেন! শুটিংয়ের ফাঁকে একটু সুযোগ হলেই কত কত অভিজ্ঞতা শেয়ার করতেন। নানা সিনেমার গল্প বলতেন।
তার মাঝখানেই বলতেন, ‘মামনি, তোমার আন্টিকে একটা ফোন দিয়ে নেই দাঁড়াও। কথা বলো আন্টির সাথে। একদিন বাসায় এসে আন্টির সাথে দেখা করে গল্প করো, ভালো লাগবে।’
আন্টির সাথে ফোনে কথাও হয়েছিল, যাবও বাসায় বলেছিলাম। কিন্তু আপনিই তো চলে গেলেন আংকেল।’
সাদেক বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বুবলী লেখেন, ‘বাংলা চলচ্চিত্রসহ আমরা সবাই একজন অভিজ্ঞ গুণী শিল্পীকে হারালাম। ভালো থাকবেন আংকেল।’
এলএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ২ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৩ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৪ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৫ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?