মুঠোফোনের বিজ্ঞাপনে অপূর্ব
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের শুরুটা মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর টেলিভিশন নাটকের রোমান্টিক নায়ক হিসেবে দর্শকের প্রশংসা কুড়ান।
সেজন্য নাটকে ব্যস্ততার কারণেই অনেকটা বিজ্ঞাপন থেকে দূরে ছিলেন অপূর্ব। তবে নতুন একটি মুঠোফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে তাকে।
জানা গেছে, বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রিমন মেহেদী। গেলো শুক্রবার বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব।
বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন, দীর্ঘদিন পর খুব ভালো একটি বিজ্ঞাপনে কাজ করেছি । বিজ্ঞাপনটি প্রচারের পর ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে।’
এদিকে বিজ্ঞাপনটিতে অপূর্বর সহশিল্পী হিসেবে আছেন মডেল ও অভিনেত্রী স্নেহা। পরিচালক জানান, আসছে বিজয়ের মাস থেকে বিজ্ঞাপনটি দেশের সবক’টি চ্যানেলে একযোগে প্রচার হবে।
এনই/এসকেডি/পিআর
সর্বশেষ - বিনোদন
- ১ এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম
- ২ ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর
- ৩ একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা
- ৪ যে কারণে সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বললেন আব্দুন নূর তুষার
- ৫ কলকাতা থেকে চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে