আবারও চলচ্চিত্রে অহনা
দীর্ঘ ৪ বছর পর আবার চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন মডেল-অভিনেত্রী অহনা রহমান। এফআই মানিক পরিচালিত এ ছবির শিরোনাম `দুই পৃথিবী`।
২০১০ সালে এ ছবির শুটিং শুরু হলেও নানা কারণে এতদিন এর কাজ বন্ধ ছিল। গত বুধবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে আবার ছবিটির কাজ পুনরায় শুরু হয়েছে। এতে অহনা শাকিব খানের সঙ্গে একটি রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছেন। এখনো ছবিটির ৩০ ভাগের মতো কাজ বাকি রয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে অহনা বলেন, `এর শুটিং দীর্ঘদিন আটকে থাকায় ধরে নিয়েছিলাম ছবিটি বুঝি আর আলোর মুখ দেখবে না। কিন্তু হঠাৎ করেই সেদিন আমাকে নির্মাতা জানালেন, পুনরায় তিনি ছবির শুটিং শুরু করবেন। এ সংবাদ শুনে আমার অনেক ভালো লেগেছে। আশা করছি, আগামী বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তি পাবে।`
উল্লেখ্য, `দুই পৃথিবী` ছবিটি অহনার ক্যারিয়ারের দ্বিতীয় বাণিজ্যিক ছবি। এর আগে ২০০৮ সালে তার প্রথম বাণিজ্যিক ছবি `চাকরের প্রেম` মুক্তি পায়। চলচ্চিত্রের পাশাপাশি বর্তমানে অহনা খ- নাটক এবং ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। কয়েকদিন আগে তিনি মালয়েশিয়ায় `প্রজাপতি মন` শিরোনামে একটি খ- নাটকে অভিনয় করেছেন। এছাড়া তার অভিনীত সাম্প্রতিক ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে_ `মামার হাতের মোয়া`, `থ্রি কমরেডস`, `যৈবতী কন্যা`, `নোয়শাল` প্রভৃতি।
সর্বশেষ - বিনোদন
- ১ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ২ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৩ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৪ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৫ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?