ঢাবিতে দু’দিনব্যাপি সংগীত উৎসব শুরু মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের আয়োজনে আগামী ১৭ ও ১৮ নভেম্বর সংগীত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উৎসবের আয়োজনে থাকছে বাংলাদেশের চলচ্চিত্রের গান। ১৯৫৬-২০১০ পর্যন্ত চলচ্চিত্রের উল্লেখ্যযোগ্য গান পরিবেশন করা হবে এ উৎসবে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহসিন আক্তার খানম (লীনা তাপসী) এ তথ্য জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ঢাবি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উৎসবে অতিথি শিল্পীদের মধ্যে থাকবেন- খুর্শিদ আলম ও আগুন।
এমএইচ/এআরএস/পিআর
সর্বশেষ - বিনোদন
- ১ কলকাতা থেকে চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে
- ২ শাশুড়ি ডলি জহুরের ‘বসন্ত এসে গেছে’
- ৩ পণ্ডিত কেন ঘুষ খাবে, সেই প্রশ্নের মুখে নিষিদ্ধ হতে পারে সিনেমা
- ৪ ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিব খান, শুরু হলো ‘প্রিন্স’-এর শুটিং
- ৫ পলাশীর সেই গোপন চক্রান্তের মতো সরকার দেখতে চান না হামিন আহমেদ