আলাপে আহসান হাবীব
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি শো আলাপ। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন জনপ্রিয় তারকার সঙ্গে আড্ডায় বসেন উপস্থাপক। এতে তারকা তার জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন ভক্তদের জন্য।
এসএমএস’র মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। আলাপে এবারের অতিথি আহসান হাবীব।
পলাশ মাহবুবের প্রযোজনায় আলাপ প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে আগামিকাল মঙ্গলবার, ১৭ নভেম্বর সকাল ১০ টা ২০ মিনিটে।
উল্লেখ্য, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ছোট ভাই আহসান হাবীব দেশের একজন জনপ্রিয় রম্য সাহিত্যিক। তিনি জনপ্রিয় রম্য পত্রিকা ‘উন্মাদ’র সম্পাদক।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম
- ২ ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ায় সতর্ক করলেন সাবিলা নূর
- ৩ একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা
- ৪ যে কারণে সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বললেন আব্দুন নূর তুষার
- ৫ কলকাতা থেকে চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে