কাঁধের চোটে আহত আমির খান!
নতুন ছবি ‘দঙ্গল’র শুটিং স্পটে হঠাৎ চোট পেয়ে গুরুত্বর আহত হয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। চোট এতটাই গুরুত্বর যে মাঝপথে শুটিং থামিয়ে মুম্বাই ফিরে আসেন নায়ক। আপাতত এক সপ্তাহের বিশ্রামে থাকতে পরমর্শ দিয়েছেন চিকিৎসক।
নীতীশ তিওয়ারির পরিচালনায় দঙ্গল ছবিতে কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিকে অভিনয় করছেন আমির। গত ৪০ দিন ধরে লুধিয়ানায় এই ছবির শুটিং করছেন আমির। সেখানেই একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কাঁধে চোট পান তিনি।
একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো টেক নেওয়া হচ্ছিল। একেবারে শেষ টেক দেওয়ার সময় আমিরের কাঁধের পেশিতে টান লাগে। আইসপ্যাক দিয়ে এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পরেও উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি।
এর পরই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দেখে জানান, আমিরের চোট গুরুতর। জানা গিয়েছে, শুটিং মাঝপথে বন্ধ রেখেই চিকিৎসার জন্য মুম্বই ফিরে এসেছেন নায়ক।
দঙ্গলে আমিরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাক্ষি তানওয়ারকে। আগামী বছরের ডিসেম্বর নাগাদ মুক্তি পাবে আমিরের নতুন এই ছবিটি।
এলএ/আরআইপি
সর্বশেষ - বিনোদন
- ১ কলকাতা থেকে চুরি হলো শুভ-মন্দিরার সিনেমা, ‘পাইরেসি’ হয়ে চলছে ইউটিউবে
- ২ শাশুড়ি ডলি জহুরের ‘বসন্ত এসে গেছে’
- ৩ পণ্ডিত কেন ঘুষ খাবে, সেই প্রশ্নের মুখে নিষিদ্ধ হতে পারে সিনেমা
- ৪ ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিব খান, শুরু হলো ‘প্রিন্স’-এর শুটিং
- ৫ পলাশীর সেই গোপন চক্রান্তের মতো সরকার দেখতে চান না হামিন আহমেদ