সালমান-ক্যাটরিনার সঙ্গে ইমরান হাশমির চমক
করোনার দীর্ঘ বিরতি শেষে আবারও সিনেমার আবহে ফিরছে বলিউড। ইতিমধ্যে শুটিং শুরুর প্রস্তুতি নিয়েছে টাইগার সিক্যুয়েলের নতুন কিস্তি ‘টাইগার থ্রি’। সিনেমাটিতে যথারীতি জুটি বেঁধে অভিনয় করবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
তবে চমক হিসেবে তাদের সঙ্গে এবার যোগ দেবেন ইমরান হাশমিও। ‘টাইগার থ্রি’-তে সালমানের সঙ্গে অভিনয়ে করাকে স্বপ্নপূরণের মত বলে আখ্যায়িত করেছেন হাশমি।
সম্প্রতি গণমাধ্যমে সঙ্গে আলাপকালে ইমরান হাশমি জানান, ‘টাইগার থ্রি’ সিনেমাতে অভিনয়ের সুযোগ আমার কাছে বাড়তি প্রেরণা। সিনেমাটিতে সালমান ভাইয়ের সঙ্গে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সত্যি বলতে আমার স্বপ্ন পূরণ হয়েছে।
আশা করছি দর্শকের জন্য দারুণ কিছু উপহার দিতে পারব।খলচরিত্রে অভিনয় করাটা উপভোগ করতে চাই।’
প্রসঙ্গত, চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং। ইতিমধ্যে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুতি শুরু করেছেন সালমান এবং ক্যাটরিনা।
এলএ/জিকেএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ২ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৩ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৪ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস
- ৫ ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা, বিয়েতে কড়া গোপনীয়তা