ধুম ৪-এ শাহরুখ-আরিয়ান
সিনেমায় আসতে পারে শাহরুখের ছেলে, এরকম একটা গুজব বরাবরই ছিল। কিন্তু এতদিনে সেকথার সত্যতা প্রমাণিত হল। যশরাজ ফিল্মসের পরবর্তী ছবি ‘ধুম ৪’-এ অভিষেক ঘটছে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের।
কিন্ত পরিচালকই বা কে আর নায়িকার চরিত্রেই বা কাকে দেখা যাবে সে নিয়ে এখনও কিছুই জানা যায়নি। সালমান খান সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন। তবে শাহরুখের ছেলেও যে তাঁর বাবারই পথ ধরে অভিনেতাই হতে চলেছেন এতে অসংখ্য অনুরাগীদের সকলেই খুশি। হাজার হোক তাঁদের স্বপ্নের নায়কের বয়স বেড়েছে। যতই কায়দা কানুন চলুক না কেন সেই কমবয়সী শাহরুখকে নতুন কোনও ছবিতে দেখা সম্ভব নয়। সেই অভাব পূরণ করতে পারে আরিয়ান। এখন তার বয়স ১৭।
এদিকে কিছুদিন আগে আরিয়ানের আরও একটি ছবি ‘আশিকি ৩’তেও অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্ত আপাতত সেটি চাপা পড়ে যশরাজ ফিল্মসের ছবির কথাটাই বেশি করে উঠছে। ইতিমধ্যেই শাহরুখের ছোট্ট ছেলে আব্রাম ‘হ্যাপি নিউ ইয়ার’এ অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করে ফেলেছে। কিন্ত আরিয়ান কোনওদিনই সেভাবে কোনও ছবিতে আসেননি। খবরের যদি সত্যতা থাকে তবে যশরাজের কাজই তাঁর প্রথম ছবি হতে চলেছে।
সর্বশেষ - বিনোদন
- ১ বিয়ের দাওয়াত দিলেন ‘দেনা পাওনা’ নাটকের অ্যালেন শুভ্র, পাত্রী কে
- ২ জয়াকে নিয়ে যা বললেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ
- ৩ কবে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত বলিউডের সেই সিরিজ, জানা গেল তারিখ
- ৪ নায়ক রুবেলের ছবি দিয়ে যা লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- ৫ ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান মুক্তাদীর