সুইসাইড নোটে ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সৌজন্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বেঙ্গালুরুতে নিজ বাড়ি থেকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চার পৃষ্ঠার এক সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। কন্নড় ও ইংরেজি- এ দুই ভাষা মিলিয়েই লেখা হয়েছে সুইসাইড নোটটি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সৌজন্যর সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি।
সৌজন্য মানসিক অবসাদে ভুগছিলেন। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
২৫ বছর বয়েসী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য বেঙ্গালুরুে পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে তাকে। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এ অভিনেত্রী।
এমআই/এমএস
সর্বশেষ - বিনোদন
- ১ নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান, ঘটনা কী
- ২ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি
- ৩ পরকীয়ার গুঞ্জনে ক্ষেপেছেন তৃষ্ণা, অভিনেতার স্ত্রীকে মামলার হুমকি
- ৪ জাহের আলভীর পরকীয়ার বলি হলেন ইকরা, শাস্তির দাবিতে এফডিসিতে মানববন্ধন
- ৫ বঙ্গবন্ধুর আমলের সেই সিনেমা হল চালু হচ্ছে, চলবে শাকিব খানের ‘প্রিন্স’