আবারও সিনেমায় জুটি বাঁধছেন মীর-স্বস্তিকা
‘মাইকেল’ নামে একটি সিনেমায় তারা প্রথম জুটি হন। সেখানে মীরাক্কেল খ্যাত মীর আফসার আলির স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। আবারও তারা এক হতে যাচ্ছেন।
নতুন ছবির নাম ‘বিজয়ার পরে’। ছবিটি নির্মাণ করবেন কলকাতার জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অভিজিৎ শ্রী দাস।
অভিজিৎ তার সিনেমা নিয়ে বলেন, ‘দুর্গোৎসবের প্রেক্ষাপটে কিছু গুমোট অভিমান, কিছু মন কেমন করা অনুভূতি আসবে এ সিনেমায়।’
ছবিটি প্রযোজনা করছে এসআর জুপিটার মোশন পিকচার্স। নিবেদনে এসআর জুপিটার ক্রিয়েশন।
ছবিতে মীর-স্বস্তিকা ছাড়াও অভিনয় করবেন দীপঙ্কর দে, মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসর আলি।
মীর বলছেন, “২০১৭ সালে আমি আর স্বস্তিকা জুটি বেঁধেছিলাম ‘মাইকেল’ ছবিতে। আবার আমরা বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছি। পূজার আবহে তৈরি ছবি। এই প্রথম কাজ করবো মমতা শঙ্করের সঙ্গে। সব মিলিয়ে নতুন কাজের জন্য মুখিয়ে আছি।”
এলএ/এএসএম
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ জানালেন অনুরাগ কাশ্যপ
- ২ শয্যাশায়ী কিরণ রাও, কোন রোগে আক্রান্ত আমিরের সাবেক স্ত্রী?
- ৩ শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি
- ৪ শাহরুখ, অক্ষয়দের প্রতিযোগী মনে করেন না জন আব্রাহাম
- ৫ মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে? জানতে চাইলেন অপু বিশ্বাস