গায়িকা পূজার সঙ্গে সংসার ইতি টানার ঘোষণা দিলেন অর্ণব
বাঁধন সরকার পূজা ও অর্ণব অন্তু
গায়িকা বাঁধন সরকার পূজার এক গানের মডেল হয়েছিলেন অর্ণব অন্তু। সেই কাজের সুবাদে বন্ধুত্ব ও প্রেম। যার জের ধরে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা।
চার বছরেরও বেশি সময়ের সংসার। সবাই তাদের সুখী দম্পতি ভাবতো। হঠাৎ এই দাম্পত্যের ইতি টানার ঘোষণা দিলেন অন্তু।
তিনি শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’
এই স্ট্যাটাসে পূজাকে ট্যাগও দিয়েছেন অন্তু। তবে এই মধ্যরাতে অন্তু বা পূজা কারও সঙ্গেই যোগাযোগ করে সাড়া মেলেনি।
‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন পূজা। এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।
এলএ/এমআরআর
সর্বশেষ - বিনোদন
- ১ বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি
- ২ মারা গেছেন এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে
- ৩ অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির মামলা খারিজ
- ৪ জীবনে কখনও প্রথম হতে না পারা সেই মেয়েটিই হলেন সেরা সুন্দরী
- ৫ ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি