প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ খান।
জায়েদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড।
এর আগে নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করে। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন নিপুণ। তবে, নিপুণের এই বিজয়কে মেনে নিতে নারাজ জায়েদ খান। তিনি উল্টো দাবি করেছেন, আপিল বোর্ডই অবৈধ। তাই তিনি আইনী ব্যবস্থা নিতে হাইকোর্টে আসেন। এমনকি শপথগ্রহণ অনুষ্ঠানেও আসেননি গত দুই মেয়াদের এই সাধারণ সম্পাদক।
এফএইচ/জেএইচ/জিকেএস
সর্বশেষ - বিনোদন
- ১ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ২ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৩ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৪ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৫ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?