ভালোবাসা দিবসে সাবরিনা-আকাশের ‘প্রেমের দেশে’
ভালোবাসা দিবসে উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী সাবরিনা বশিরের ‘প্রেমের দেশে’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। রোমান্টিক ধাঁচের গানটিতে সাবরিনা বশিরের সাথে কণ্ঠ দিয়েছেন আরেফিন আকাশ।
অভিনেতা ও গীতিকার শাওন খান অর্কের কথায় গানটি সুর করছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সুরকার আকাশ সেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ।

এ প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ভালোবাসা দিবসে ভালোবাসার গান থাকবে না তা কি হয়। তাই শ্রোতাদের কথা মাথায় রেখে একটি ভালোবাসার গান নিয়ে এলাম। বেশ অন্যরকম কথা-সুরের একটি গান এটি। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন। গানের অডিওর সঙ্গে মিলিয়ে এর ভিডিও করা হয়েছে। সব মিলিয়ে কাজটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন গানটির ভিডিও ধারন করা হয়েছে। গানটিতে মডেল হয়েছে সাবরিনা ও আকাশ। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। চিত্রধারন করেছেন বিকাশ সাহা।মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সাবরিনা বশিরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
এমআই/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - বিনোদন
- ১ ড্রাইভারের সঙ্গে ডলি সায়ন্তনীর পরকীয়া, ডিভোর্স নিয়ে মুখ খুললেন রবি
- ২ মাসহ জাহের আলভীদের বিরুদ্ধে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
- ৩ মাস্ক পরে লুকিয়ে তিথির বাসায় যেতেন আলভী, ফেসবুক পোস্টে তোলপাড়
- ৪ ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’, নায়িকা নূতনের আক্ষেপ
- ৫ জাহের আলভীর কথিত প্রেমিকা তিথির নামেও মামলা, আরও যারা আসামি