কাজী হায়াতের ছবিতে পুরস্কার পেয়েছি, তাই স্পেশাল: মিশা
নাম প্রকাশ হয়েছে ২০২০ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের। আজ ১৫ ফেব্রুয়ারি এ তালিকা প্রকাশ হয়েছে৷ এ বছর পুরস্কার পাচ্ছেন ৩১ জন। তারমধ্যে ‘বীর’ সিনেমা দিয়ে সেরা খল অভিনেতার পুরস্কার পেয়েছেন নন্দিত অভিনেতা মিশা সওদাগর।
পুরস্কারপ্রাপ্তিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে মিশা সওদাগর জাগো নিউজকে বলেন, 'এর আগেও আমি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল। কারণ এটা আমি পেয়েছি কাজী হায়াৎ সাহেবের ছবিতে অভিনয় করে।
আমার সব সময়ের ইচ্ছা ছিল কাজী হায়াৎ সাহেবের সিনেমা দিয়ে একটি পুরস্কার যেন পাই। কাজী হায়াৎ আমাদের সিনেমার সবচেয়ে বড় একটা সিগনেচার। কমার্শিয়াল হিট সিনেমার নির্মাতা হিসেবে তিনি একজন মহীরূহ। তার সঙ্গে কাজ করেছি অনেক। কিন্তু এই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। আমি কাজী হায়াৎ সাহেবের কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর কাছে, যিনি আমাকে সুস্থ রেখেছেন। আমি ধন্যবাদ জানাই আমার পরিবারকে, যাদের জন্য আমি কাজ করতে পারছি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা দর্শকদের, তাদের জন্যই আমি মিশা, কাজ করে যাচ্ছি।
ধন্যবাদ জানাই জুরি বোর্ড, তথ্য মন্ত্রণালয়, আমার ‘বীর’ সিনেমার টিম, ছবির প্রযোজক শাকিব খান ও আমার ইকবাল মামাকে।”
মিশা সওদাগর নিয়মিত সিনেমায় অভিনয় করে যেতে চান। সবার কাছে চাইলেন দোয়া।
এলএ/এএসএম
সর্বশেষ - বিনোদন
- ১ মা হওয়ার দুদিন পরেই সন্তানের ছবি প্রকশ্যে আনলেন সোনম কাপুর
- ২ এসএসসিতে ফেল করায় স্ট্রোক করেন মা, পলাশের অজানা করুণ গল্প
- ৩ ‘লোকে আস্ত মেরুদণ্ড নিয়ে হাঁটতে পারছে না, তুই কিনা স্বর্গে চলে গেলি’
- ৪ ত্রুটির দায় স্বীকার, ‘প্রিন্স’ নিয়ে খোলামেলা শাকিব খান
- ৫ ১৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’, কেমন রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি?