হিন্দি গানে বাংলাদেশের পিয়া
হিন্দি একটি গানের মডেল হলেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল ফেরদৌসি পিয়া। রুটস ব্যান্ডের এই গানটির শিরোনাম ‘মোরে সাইয়া’। পিয়ার সহশিল্পী ভারতের হিমাংশু।
১৬ ও ১৭ নভেম্বর ভারতের দেরাদুনে গানের ভিডিওতে অংশ নেন তিনি। মিউজিক ভিডিওটির নির্মাতা আশীষ যোশি। এর আগেও অবশ্য পিয়া আরও কয়েকটি গানের ভিডিওতে মডেল হয়েছেন। তবে সেগুলো ছিল বাংলাদেশের।
তাই এবারের ভিডিওটিকে আগেরগুলোর থেকে একেবারেই আলাদা হিসেবে দেখছেন পিয়া।
তিনি বলেন, ‘প্রথমত, গানটি ভারতের একটি জনপ্রিয় ব্যান্ডের। গানটা যেমন চমৎকার, তেমন শুটিং লোকেশনও ছিল দেখার মতো।’
পিয়া বলেন, ‘আমি বলব না ভিডিওটা অসাধারণ হয়েছে। খুব সাধারণ একটা গল্প। বাস্তব জীবনেরই গল্প। কিন্তু এটি নিঃসন্দেহে সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
সর্বশেষ - বিনোদন
- ১ ‘লুইচ্চা বেটা-বেটি’, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি
- ২ ৬০০ কোটির আয় নিয়ে চাঞ্চল্য, মুক্তির আগেই আলোচনায় যশের ‘টক্সিক’
- ৩ নিউইয়র্কে শ্রমিকের কাজ করছেন নায়ক জায়েদ খান, ঘটনা কী
- ৪ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই ‘প্রেমিকা’ অভিনেত্রী তিথি
- ৫ পরকীয়ার গুঞ্জনে ক্ষেপেছেন তৃষ্ণা, অভিনেতার স্ত্রীকে মামলার হুমকি