ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

আবারো লাইফ সাপোর্টে শহীদুল ইসলাম খোকন

প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৫ জানুয়ারি ২০১৬

গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে আবারো লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার পারিবারিক সূত্রে থেকে জানা গেছে, নিউমোনিয়ার সমস্যা এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল রাতে তাকে আবারো লাইফ সাপোর্টে আনা হয়। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছেন।

দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালকের পরিবার আরো জানায়, শ্বাসকষ্ট থাকায় স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছেন না তিনি। তাই গতকাল রাতে আবারও লাইফ সাপোর্টে রাখা হয়েছে খোকনকে।

গেল ৩১ ডিসেম্বর, সকালে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয় এ নির্মাতাকে। প্রথমে তাকে সিসিইউতে রাখা হয়। পরে তার হার্ট অ্যাটাক হলে আইসিইউতে লাইফ সাপোর্টে দেওয়া হয়। পরবর্তীকালে কিছুটা সুস্থ হলে লাইফ সাপোর্ট খুলে আইভিতে রাখা হয়।

এনই/এলএ